ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট, ২ যুবককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ৬ মার্চ ২০২৩
ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট, ২ যুবককে কুপিয়ে জখম
সোনারগাঁ থানা- ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

রোববার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দুলুভের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী এলাকার মো. ইমন ও জহির পার্শ্ববর্তী দুলুভের কান্দি এলাকায় যায়। এ সময় ফেসবুকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. শান্ত এবং মো. ইউসুফসহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ইমনকে আহত করেন। এ সময় জহির তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

এ বিষয়ে আহত ইমন জানান, তিনি শান্তর ফেসবুকে লাভ রিঅ্যাক্ট দিতে গিয়ে ভুলে ‘হা হা’ দেন। পরে ‘হা হা’ রিঅ্যাক্ট কেটে দেন। তবে শান্ত তাকে মেসেঞ্জারে গালিগালাজ করে মারধরের হুমকি দেন। শান্তসহ আরো কয়েকজন মিলে তাকে এবং তার বন্ধু জহিরকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!