ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২ ভাইকে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
২ ভাইকে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের চাচা ও চাচাতো ভাইদের বাড়িঘরে আগুন দিয়েছে স্থানীয় জনতা। রোববার রাত সোয়া ৯টার দিকে কাঁচপুর ইউনিয়নের খাসপাড়ায় এ ঘটনা ঘটে। 

এর আগে দুপুরে খাসপাড়া এলাকায় জমির বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ব্যবসায়ী আসলাম সানি (৫০) ও তার ছোট ভাই সফিকুল ইসলাম রনি (৩০)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের আরেক ভাই রফিকুল ইসলাম (৪০)। 

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে নিহতদের চাচা মহিউদ্দিনের ছেলে চাচাতো ভাই মো. মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফ (১৮) পলাতক রয়েছেন। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ও তাদের চাচাতো ভাইদের বাড়ি পাশাপাশি। সন্ধ্যার পর থেকে বিক্ষোভ করতে থাকেন নিহতের স্বজনরা। রাত সোয়া ৯টার দিকে ক্ষুব্ধ একদল লোক নিহতদের চাচাতো ভাইদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তাদের বসতঘরসহ কয়েকটি টিনের ঘর পুড়ে গেছে। ওই সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম। 

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার বলেন, রাত ১০টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরগুলো পুড়ে গেছে। সেখানে কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!