গতকাল শনিবার বিকেলে জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ দৃশ্য দেখা যায়। এতে দুই শতাধিক স্বজন অংশ নেন। এটাই ছিল এ র্যালির শেষদিন।
স্বজনরা জানান, শহরের লাঙ্গলজোড়া গ্রামের মাহবুবুল আলম বাবুর সাত বছরের ছেলে মাহবুব ইসলাম মাহিদ । সে স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করে। মাহবুবুল আলমের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, ছেলে মাহিদের সুন্নতে খতনা উপলক্ষে ভিন্ন কিছু আয়োজন করবেন। সে উপলক্ষে তিনদিন ধরে গরুর গাড়ি, মহিষের গাড়ি ও অটোরিকশায় স্বজনরা নেচে-গেয়ে আনন্দ করছেন।
.png)
এ কয়েকদিনে তারা প্রায় শহরের সব জায়গায় ঘুরেছেন। এতে তাদের খরচ হয়েছে প্রায় আট লাখ টাকা। শনিবার ছিল এ র্যালির শেষদিন। আগামীকাল সোমবার সকালে মাহিদের খতনা। এ খতনার মাধ্যমে শেষ হবে তাদের এ উৎসব।
লিটন হোসেন নামে এক স্বজন বলেন, এমন উৎসব জামালপুরে এই প্রথম। তারা তিনদিন ধরে এ উৎসব উপভোগ করছেন। শহরের অলিগলিতে ঘুরে তারা খুব মজা করছেন।
মাহিদের বাবা মাহবুবুল আলম বাবু বলেন, প্রতিটি মুসলিম পরিবারেই ছেলেসন্তানের মুসলমানি করানোর তোরজোর শুরু হয়। আমি আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম ছেলের এ অনুষ্ঠানে ব্যতিক্রমী কিছু করবো। তারই ধারাবাহিকতায় তিনদিন ধরে আমরা গরু ও মহিষের গাড়ি নিয়ে শহরের অলিগলি ঘুরছি। আত্মীয়-স্বজনরা এতে অংশ নিয়েছেন। শহরের অলিগলিতে ঘুরে খুব মজা করছেন তারা।