ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজ্ঞাপন দিয়ে হারানো বন্ধুকে খুঁজে পেলেন প্রবাসী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৪ মার্চ ২০২৩
বিজ্ঞাপন দিয়ে হারানো বন্ধুকে খুঁজে পেলেন প্রবাসী
হারিয়ে যাওয়া হারুনুর রশিদ

‘সাক্ষাৎ চাই’ শিরোনামে দেশের একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়েছেন প্রবাসী জার্মানি মহিরুদ্দিন। ৩৭ বছর আগে জার্মানিতে হারানো বন্ধুকে খুঁজতে এ বিজ্ঞাপন তিনি। বন্ধুকে দেখার আকুলতার কথা ফুঁটে উঠেছে তার সেই বিজ্ঞাপনে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর আগে হারানো বন্ধু হারুনুর রশীদের সন্ধান পেয়েছেন প্রবাসী মহিরুদ্দিন। তবে এখনই তাদের সাক্ষাৎ হচ্ছে না। কানাডা থেকে দ্রুত দেশে এসে বন্ধুর সঙ্গে দেখা করবেন মহিরুদ্দিন।

হারুনুর রশীদ ওরফে হারেজ (৬৫)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলা কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের ছেলে। বর্তমানে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বর্তমানে তিনি বাড়িতেই থাকেন। নিজের ক্ষেত-খামারের সময় দেন।

হারুনুর রশিদ শেখ বলেন, আমি জার্মানির ডর্টমাউন্ড শহরে থাকতাম। আমার পাসপোর্টে নাম ছিল শেখ রশীদ। আমরা ওখানে তিন বন্ধু থাকতাম। আমার পাসপোর্ট জটিলতার কারণে পুলিশি ঝামেলায় পড়ি। জেলও খেটেছি। দুই বন্ধু আমাকে জেলে দেখতেও আসে। এরপর ১৯৮৭ সালের শেষের দিকে জার্মানি থেকে দেশে চলে আসি। আমার যতোটুকু মনে পড়ে মহিরুদ্দিনের বাড়ি চট্টগ্রামে। আমিও তাকে অনেক খুঁজেছি, চিঠি লিখেছি। কিন্তু দীর্ঘ ৩৭ বছরেও তার খোঁজ পাইনি। আমি আমার পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

Advertisement

এর আগে ‘সাক্ষাৎ চাই’ শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছেন মহিরুদ্দিন। সেখানে বাংলাদেশি একটি মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। কল দিয়ে জানা যায় ওই নম্বরটি গোপালগঞ্জ শহরের ওমর ফারুক নামের এক যুবকের। 

ওমর ফারুক বলেন, মহিরুদ্দিন আগে জার্মানি থাকতেন বর্তমানে কানাডাতে থাকেন। সেখানে আমার চাচা শওকত আলীর সঙ্গে তার পরিচয় হয়। শওকত আলী দেশে এসেছেন। তার অনুরোধে পত্রিকায় বিজ্ঞাপনটি দিয়েছি। এরপর হারানো বন্ধুকে খুঁজে পাওয়া যায়। বিষয়টি মহিরুদ্দিনকে জানানো হয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!