আটককৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত নাসিমের ছেলে জসিম উদ্দিন (৪০) ও হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পূর্ব মহেশখালী পাড়ার মৃত নুর আহমদ প্রকাশ ভোলা মিয়ার ছেলে সৈয়দ নূর (২৮)।
শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল হ্নীলা বাজারের দক্ষিণে সৈয়দ উল্লাহ মার্কেটের এস আলম কাউন্টারের সামনে অভিযান চালায়। এ সময় জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। ধৃতের দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জসিম দীর্ঘদিন ওরিয়ন সিকিউরিটির কক্সবাজার জেলার আঞ্চলিক এরিয়া ম্যানেজারের দায়িত্বে ছিলেন। এক বছর আগে ওরিয়ন সিকিউরিটির এরিয়া ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। ধৃত ব্যক্তি ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশে ওই স্থানে অবস্থান করছিলেন।
অপরদিকে, একইদিন রাতে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি সৈয়দ নূরকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।