আটককৃত মোসলেম হাওলাদার দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। তিনি মির্জাগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রত্যাশী ছিলেন।
পুলিশ সূত্র জানায়, মির্জাগঞ্জ মাজার এলাকার একটি দোকানে মাদকসহ মোসলেমের অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ মোসলেমকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
.png)
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মোসলেম হাওলাদার একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক বেচাকেনা করে আসছিলেন। তাকে আটকের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।