গত ২০ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউপির ছোট দারোগারহাট এলাকা থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ পারভেজকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।
গ্রেফতারের পর পুলিশ জানায়, জেলে থাকা সন্ত্রাসী মোহাম্মদ আলীর সেকেন্ড ইন কমান্ড যুবদল নেতা পারভেজ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। ফটিকছড়ি থেকে আসা এক ব্যক্তির কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ছোট দারোগারহাট এলাকায় অবস্থান করছিলেন তিনি। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
.png)
এদিকে, পারভেজের এমন কর্মকাণ্ডে বিব্রত দলের নেতাকর্মীরাও।
নাম প্রকাশে অনিচ্ছুক সীতাকুণ্ড উপজেলা যুবদলের এক নেতা বলেন, ইমরান হোসেন পারভেজ দলের জন্য বিষফোঁড়া। কিছু জ্যৈষ্ঠ নেতারা তাকে প্রশ্রয় দেন। তিনি শুধু দল নয়, সব মানুষের জন্যই আতঙ্কের।