ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শহিদ বেদিতে জুতা পায়ে দুই যুবদল নেতা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ২২ ফেব্রুয়ারি ২০২৩
শহিদ বেদিতে জুতা পায়ে দুই যুবদল নেতা
শহিদ বেদিতে জুতা পায়ে দুই যুবদল নেতা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পায়ে শহিদ বেদিতে ওঠেন দুই যুবদল নেতা। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনা করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের নেতৃত্বে রাজনগর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিতে গিয়ে এ ঘটনা ঘটে। জুতা নিয়ে শহিদ বেদিতে ওঠা নেতারা হলেন- জেলা যুবদলের সহ-সম্পাদক শাহীন আহমদ এবং রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়ছল আহমদ।

জানা গেছে, রাজনগর উপজেলা যুবদল নেতারা মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহিদ মিনারে ফুল দিতে যান। ফুল দেওয়ার ছবি তারা ফেসবুকে পোস্ট করেন। এতে যুবদল নেতা শাহীন আহমদ এবং ফয়ছল আহমদকে জুতা পায়ে শহিদ বেদিতে উঠতে দেখা যায়। জুতা পায়ে শহিদ বেদিতে ওঠার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রুকন আহমদ জানান, তাদের মতো নির্বোধ মানুষ আর নেই। এটা দেখার পরপরই মৌখিকভাবে দুইজনকে তিরস্কার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!