ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘স্ত্রী-সন্তানকে দেখে রেখো’ লিখে ফাঁস দিলেন ব্যবসায়ী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩
‘স্ত্রী-সন্তানকে দেখে রেখো’ লিখে ফাঁস দিলেন ব্যবসায়ী
খোকন বয়াতীর লেখা চিরকুট

‘তোমরা আমার স্ত্রী-সন্তানকে দেখে রেখো। আমার মৃত্যুর জন্য কেহই দায়ী না, আমি নিজেই দায়ী।’ এভাবে একটি সাদা কাগজে চিরকুট লিখে গলায় ফাঁস নিয়েছেন এক ব্যবসায়ী।

তার লেখা ঐ চিরকুটে পরিবারের উদ্দেশে আরো বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে। সোমবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে গলায় ফাঁস দেন মো. খোকন বয়াতী নামে ঐ ব্যবসায়ী। তিনি কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়াতী বাড়ির মো. পঞ্জেত বয়াতীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলের দি‌কে খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ঝাপ ফেলানো দে‌খে ডাকাডাকি ক‌রেন। কোনো সাড়াশব্দ না পে‌য়ে ঝাপ উঠিয়ে খোক‌নের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

লাল‌মোহন থানার প‌রিদর্শক (তদন্ত) মো. এনা‌য়েত হো‌সেন জানান, লাশ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে কাউকে দায়ী করেননি তিনি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!