ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে অভিমানে ফাঁস দিলো স্কুলছাত্র

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩
মায়ের সঙ্গে অভিমানে ফাঁস দিলো স্কুলছাত্র
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে গলায় ফাঁস দিয়ে মো. শফিকুর রহমান নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালি নাছরপাড়ার নিজ বসতবাড়ির শয়ন কক্ষে এ ঘটনা ঘটে। মৃত মো. শফিকুর রহমান একই এলাকার সুলতান আহমদের ছেলে। শফিকুর রহমান কক্সবাজার মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

মৃত শফিকুর রহমানের মা আসমা বেগম জানান, শফিকুর কক্সবাজার মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। নিজ এলাকার স্কুলে ভর্তির জন্য বলা হলে মো. শফিকুর রহমান মায়ের সঙ্গে অভিমান করে। এরপর রোববার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। সোমবার ভোরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ নামানো হয়।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, হোয়াইক্যং খারাংখালি ৮নং ওয়ার্ডে এক স্কুলছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!