সোমবার দুপুরের দিকে উপজেলার কর্তিমারী সায়দাবাদ সুইচ গেট এলাকায় জিয়া রহমানের ছেলে মো. জিহাদ মিয়া (১০) নামের এক শিশু ওষুধ কোম্পানির গাড়িচাপায় মারা গেছে।
অপরদিকে একই দিনে সকালের দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের চর টাপুর চর জামাই পাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম (১৯) তার স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
.png)
এছাড়াও উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর চর পাড়া এলাকার মো. শহিদ মিয়ার স্ত্রী মোছা. শহিমন বেগম (৬১) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার এসআই আনসার আলী জানান, আত্মহত্যার ঘটনায় দুইজন ও গাড়িচাপায় এক শিশুর মৃত্যুর ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের জন্য নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক গাড়ি ও চালককে আটক করে থানায় নেয়া হয়েছে এবং দুটি আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।