খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
সল্টলেক সেক্টর ৫-এর সৃজন কর্পোরেট পার্কের ১৩ তলার ছাদ থেকে ঝাঁপ দেন ঐ তরুণী। তার নাম ঐশ্বর্য শর্মা।
.png)
পুলিশ সূত্রে জানা গেছে, তার আসল বাড়ি আসামে। চাকরি সূত্রে রাজারহাটে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। সম্প্রতি, ঐ তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত তরুণী শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সৃজন কর্পোরেট পার্ক নামে ঐ ভবনের তিনতলায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি।
অসুস্থ থাকার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা গেছে। এ কারণে প্রায় দিনই তাকে অফিস থেকে নিয়ে যাওয়ার জন্য আসতেন তরুণীর বাবা। শুক্রবারও সেভাবেই তার বাবা এসেছিলেন। তিনি অফিসে অপেক্ষা করছিলেন। সে সময়ই এ ঘটনা ঘটে।
সিসিটিভিতে দেখা গেছে কীভাবে অফিস থেকে বেরিয়ে সোজা ছাদের দিকে চলে যাচ্ছেন তিনি। মেয়ের এ অবস্থায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে তার পরিবার। মানসিক অবসাদে ঐ তরুণী এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।