শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্টেশন মাস্টার জামাল উদ্দীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসে। শমসেরনগর স্টেশনে পৌঁছালে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা এক নারী। এ সময় প্রায় আধা কিলোমিটার দূরে নারীকে টেনেহিঁচড়ে নেয় ট্রেনটি। পরে আউটার সিগন্যালের ৩০৪ নম্বর শিরাউলি এলাকায় তার ছিন্নভিন্ন লাশ পাওয়া যায়।
.png)
স্টেশন মাস্টার জামাল বলেন, জিআরপি পুলিশকে এ ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। মরদেহটি স্থানীয়দের সহযোগিতায় রেললাইনের ওপর থেকে পাশে সরিয়ে রেখেছে পুলিশ। এছাড়া রেললাইনে পড়ে থাকা ওই নারীর জুতা, মোবাইল ও হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়েছে।