মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড জানায়, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি চক্র। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুটি ট্রলার পালানোর চেষ্টা করে। পরে ট্রলার দুটি আটক করা হলেও পালিয়ে যান চালক ও পাচারকারীরা।
.png)
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম রাজিউল হাসান জানান, নদী ও সাগর নিরাপদ রাখতে অভিযান অব্যাহত রয়েছে। যেসব জেলেরা রেনু পোনা ধরার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।