মঙ্গলবার বিকেলে উদ্ধারকৃত চিংড়ি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়। চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হরিণা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৬২০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে চিংড়িগুলো মাটি চাপা দেওয়া হয়।
.png)