রোববার বিকেলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে সার্ভিসটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহমদ কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও বশির আহমেদ প্রমুখ।
অতিথিরা বলেন, হাজীদের সহজ সেবা দিতে যে ভূমিকা নেয়া হয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। হজ পালনের পূর্ব প্রস্তুতি নিতে গিয়ে অনেক হাজী সময়ক্ষেপণ করে ফেলেন। ফলে ভোগান্তির শিকার হয়ে হজ পালন করতে পারেন না। নতুন কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট ডেস্কে তথা এক স্থানেই পাসপোর্টের সব সার্ভিস পাওয়া যাবে। খুবই সহজেই একজন হাজী তার পাসপোর্ট হাতে পাবেন। ভোগান্তিতে পড়তে হবে না তাদের।
.png)
একই সঙ্গে পাসপোর্ট সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের সুপেয় পানির কার্যক্রম সেটিও প্রসংশনীয় বলেও জানান অতিথিরা। পাসপোর্ট উপ সহকারী পরিচালক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।