শনিবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভূষণ মন্ডল উপজেলার ভেকটমারি গ্রামের পিযুষকান্তির ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, অতিরিক্ত গতির কারণে মোংলা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ভূষণ মন্ডলসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভূষণ মন্ডলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)