ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে উপহার বিতরণ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে উপহার বিতরণ 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের মাঝে উপহার, নগদ অর্থ ও খাবার সামগ্রী বিতরণ এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে এসএসসি ৯৫ ব্যাচ হবিগঞ্জ জেলা ইউনিট-এর  উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সমন্বয়কারী অ্যাডভোকেট শায়লা পারভীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস.এম খোকন, প্যানেল মেয়র শেখ সুমা জামান, কাউন্সিলর সালাউদ্দিন টিটু, সমন্বয়কারী সাইফুদ্দিন জাবেদ, অ্যাডভোকেট মইনুল হাসান দুলাল, মশিউর রহমান জাদু, জাকির টাকসালা ও শেখ নুরুল হক নুরু প্রমুখ।

Advertisement

অনুষ্ঠান শুরুতেই জেলার ২৫ প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটেন আয়োজকরা। এরপর তাদের মধ্যে নগদ অর্থ, খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে অনুষ্ঠিত হয় বর্ণিল পিঠা উৎসব। এতে বিভিন্ন রকমের পিঠার সমাহার ছিল।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!