ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩
হোসেনপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুমায়ুন উপজেলার সিদলা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত মো. হুমায়ুন কবিরকে সিআর মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, সিআর মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে হুমায়ুন কবির পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!