শনিবার রাত সাড়ে আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। এর আগে, শুক্রবার রাতে সদরের বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি বাস তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার ব্রাক্ষণপাড়ার ছোট নাগাইস গ্রামের বিকাশ চন্দ্র বর্মন, একই জেলার দেবীদ্বারের নবাবগঞ্জ গ্রামের আকরাম হোসেন এবং কুমিল্লা জেলার বাসিন্দা এক কিশোর।
.png)
র্যাব কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনের একটি বাসে বাস তল্লাশি করা হয়। এ সময় গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।