ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে গাঁজাসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২৭ জানুয়ারি ২০২৩
বেনাপোলে গাঁজাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেল বেনাপোল পোর্ট থানাধীন রায়পুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম এবং ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে আহসান সরদার।

জানা যায়, বেনাপোল পোর্ট থানাধীন রায়পুর গ্রামের পাকা রাস্তার পূর্বপাশে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার হয়।

Advertisement

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এ ঘটনায় বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!