ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩
ফতুল্লায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে তাদেরকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার আব্দুল সামাদের ছেলে সুজন এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাজু।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, ৩০ জানুয়ারি ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে শাহাদাত নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুজন ও রাজুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!