জানা যায়, বেলা ১১টার দিকে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাড়াটিয়া মো. মনির বলেন, পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছিলাম। হঠাৎ আগুনে সব পুড়ে গেল। জামাকাপড়ও বের করতে পারিনি। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
.png)
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি।