ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বগুড়া-৪ আসন

৫ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৩
৫ কেন্দ্রে এগিয়ে হিরো আলম
ফাইল ছবি

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহলু) ও বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।

প্রাথমিক ফলাফলে বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার পাঁচটি কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের একতারা প্রতীক।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এ পাচঁটি কেন্দ্রে হিরো আলমের একতারা প্রতীক পেয়েছে ১৩০৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১৪ দল মনোনীত প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে তিনটি কেন্দ্রে পেয়েছেন ৩৭৩ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল দুটি কেন্দ্রে ট্রাক প্রতীকে পেয়েছেন ২৬৫ ভোট।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!