শুক্রবার সকালে উপজেলার গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪০ বছর বয়সী হাসমত জামালপুর সদর উপজেলা নলকুড়ি নারুন্দিয়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক বলেন, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন হাসমত। গাছতলা বাজারে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই হাসমত মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ওসি আরো বলেন, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।