ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে চলছে ফেরি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ২৭ জানুয়ারি ২০২৩
৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে চলছে ফেরি
ফাইল ছবি

ঘন কুয়াশায় চার ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।

শুক্রবার সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮টার দিকে আবারো ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

Advertisement

তিনি আরো বলেন, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মাসেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন যানবাহনের চাপ তেমন নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!