বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ মেলা বসে তাড়াশ উপজেলার জমিদার বাড়ির রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজারের ঈদগাহ মাঠে।
জানা যায়, ঐতিহ্যবাহী এ দইয়ের মেলায় সিরাজগঞ্জের তাড়াশ, শেরপুর পাবনাসহ বিভিন্ন এলাকা হরেক রকমের দই আনেন বিক্রেতারা। দইয়ের পাশাপাশি খই, চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমাসহ বিভিন্ন মিষ্টি বেচাকেনা হয় এ মেলায়।
.png)
এ বিষয়ে তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ জানান, জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর তাড়াশে প্রথম দইয়ের মেলার প্রচলন করেছিলেন। প্রথমে এ মেলা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতো। তবে এখন একদিন হয় এ মেলা।