ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের ২ মাস পর শাশুড়িকে নিয়ে উধাও জামাই

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ২৫ জানুয়ারি ২০২৩
বিয়ের ২ মাস পর শাশুড়িকে নিয়ে উধাও জামাই
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দুই মাস পর শাশুড়িকে নিয়ে উধাও হয়ে গেছেন জামাই। উপজেলার পোতাজিয়া ইউপির রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা গত দুই মাস পূর্বে ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশাকে।

বিয়ের দুই মাস পর আপন মেয়ের জামাই সুলতানের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন শাশুড়ি হাফিজা। হাফিজার স্বামী আলম, মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের একটি ছেলে রয়েছে।

এলাকাবাসী জানায়, আশার সঙ্গে বিয়ের পূর্বেও শাশুড়ি হাফিজা ও মেয়ের জামাই সুলতানকে একই ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিয়ে আশার সঙ্গে সুলতানের বিয়ে দেওয়া হয়। এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হাফিজার বাড়িতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।

Advertisement

এ ব্যাপারে পোতাজিয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, আমি বাইরে ছিলাম। বাড়িতে এসে জানতে পারলাম সুলতান তার শাশুড়িকে নিয়ে চলে গেছেন। সত্যি এ ঘটনা ন্যক্কারজনক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!