ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে মারলেন ছেলে  

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ২৩ জানুয়ারি ২০২৩
নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে মারলেন ছেলে  
ফাইল ছবি

কক্সবাজারের রামুতে নেশার টাকা না দেওয়ায় বাবা মোহাম্মদ আলমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে শহিদুল্লাহর বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ৫ নম্বর ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল্লাহ একজন মাদকাসক্ত। ঘটনার দিন রাতে বাবার কাছে মাদক কেনার টাকা চান শহিদুল্লাহ। এ সময় টাকা না দিলে ঘরে থাকা লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন ছেলে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসাপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন ছেলে শহিদুল্লাহ। তার বিরুদ্ধে মাদক ও  ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

স্থানীয় ইউপি সদস্য রাজামিয়া জানান, মদ পান করে শহীদুল্লাহ বিভিন্ন সময় পরিবারের অন্য সদস্যদেরও মারধর করতেন। তার বেপরোয়া আচরণে এলাকাবাসীও ক্ষুব্ধ। 

রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরও অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!