ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৮ ডিসেম্বর ২০২২
হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে রাজন মিয়া নামে ২৭ বছর বয়সী এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মিরপুর ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার বাসিন্দা।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রাজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!