ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
বিরামপুরে জামায়াতের ৫ নেতাকর্মী আটক
ফাইল ফটো
দিনাজপুরের বিরামপুরে মিছিল থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার পুলবান্ধা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মোমিন মিয়া, একই গ্রামের বুলবুল, ফুলবাড়ী উপজেলার হাজরাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, একই উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের মাসুদ আলী ও বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন।
জানা গেছে, বিকেলে জামায়াতের প্রায় দেড়শ’ নেতাকর্মী একটি মিছিল বের করেন। মিছিল শেষে ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। পুলিশ সেখানে গেলে সমাবেশস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা। এ সময় ধাওয়া করে সেখান থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, নাশকতার উদ্দেশ্যে একত্রিত হওয়ায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!