ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ৮ ডিসেম্বর ২০২২
টেকনাফে অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লেদা রোহিঙ্গা ক্যাম্পের রেদোয়ান হোসেনের ছেলে রবিউল হাসান ও তার সহযোগী পশ্চিম লেদা মৌলভীপাড়া ক্যাম্পের বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. হাসান বারী নূর জানান, বুধবার উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়। পরে রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!