ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৫০ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৩ ডিসেম্বর ২০২২
কক্সবাজারে ৫০ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে উখিয়ায় যেতে হলে কয়েকটি চেকপোস্ট অতিক্রম করতে হয়। কিন্তু শুক্রবার কক্সবাজারের উখিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশকিছু রোহিঙ্গাকে খেলাধুলা করতে দেখা যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোহিঙ্গাদের কাছে কীভাবে এসেছেন- জানতে চাইলে তারা কোনো যৌক্তিক জবাব দিতে পারেনি। পরে ৫০ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় উখিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে উখিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত রোহিঙ্গারা বালুখালীর বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

তিনি বলেন, আমি সড়ক দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে কিছু রোহিঙ্গা বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে। পরে মাঠে ঢুকে পড়ি। জিজ্ঞাসা করলে তারা রোহিঙ্গা বলে জানায়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবগত করলে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করি। পরে রোহিঙ্গাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!