ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ২৬ নভেম্বর ২০২২
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ মো. ছলিম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. ছলিম কক্সবাজারের উখিয়া উপজেলার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর মো. আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. ছলিমকে আটক করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা বলেন, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!