ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আঁড়িয়াল খা নদে ভাসছিল যুবকের অর্ধগলিত লাশ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ১৫ অক্টোবর ২০২২
আঁড়িয়াল খা নদে ভাসছিল যুবকের অর্ধগলিত লাশ
ফাইল ছবি

মাদারীপুরে আঁড়িয়াল খা নদ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউপির মহিষেরচর গ্রামের পাকা মসজিদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় জানা যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সকালে আড়িয়াল খা নদে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মাদারীপুর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে আড়িয়াল খা নদ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

তিনি আরো বলেন, ওই যুবকের শরীরের বিভিন্ন অংশ প্রায় পচে গেছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে সদর থানায় একটি মামলা করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!