ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খালে মিলল যুবকের অর্ধগলিত লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২২
খালে মিলল যুবকের অর্ধগলিত লাশ
শজিমেক হাসপাতালের লাশ ঘর

বগুড়ার কাহালুতে খাল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কানোরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।

তিনি জানান, কানোরা গ্রামের একটি খালে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরো জানান, নিহতের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। তার মাথায় চুল ছিল না। তিন থেকে চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া তার পরিচয় শনাক্তে কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!