ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নদীর চরে মিলল বিবস্ত্র অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ১২ আগস্ট ২০২২
নদীর চরে মিলল বিবস্ত্র অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ
ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামের কচা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় কচা নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, কচা নদীর চর থেকে অজ্ঞাত নামা যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে তার কোনও পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার শরীরে কোনও কাপড় ছিল না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!