[ দেশজুড়ে ]
বাড়ির পাশে খেলছিল দুই শিশু, লাশ মিলল পুকুরে
ফাইল ছবি
দিনাজপুরে খেলা করার সময় পুকুরে ডুবে আয়াত হোসেন (৩) ও তানভীর হাসান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার চেংগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা সম্পর্কে চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান ভট্টু।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিল আয়াত ও তানভীর। খেলার একপর্যায়ে তারা পাশে পুকুরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজ করলে পুকুরে তাদের ভাসতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!