ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে ধরা পড়ল ৩৩ কেজির পোয়া মাছ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২২
টেকনাফে ধরা পড়ল ৩৩ কেজির পোয়া মাছ 
৩৩ কেজি ওজনের পোয়া মাছ- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ৩৩ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছে।

বুধবার ভোরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে মোহাম্মদ ইসমাঈলের ফিশিং ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। মাছটির দাম সাড়ে সাত লাখ টাকা হাঁকানো হচ্ছে।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, ভোরে ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ে। এরপর দুপুর ২টার দিকে ট্রলারটি টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়ানো হয়।

ট্রলার মালিক মোহাম্মদ ইসমাঈল বলেন, সোমবার মাছ ধরার জন্য শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে ১০ জন মাঝি নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরে রওনা দেয়। সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে জাল ফেলেন তারা। ভোরে জেলেরা কয়েকটি লাল কোরালসহ জালে বড় একটি পোয়া মাছ দেখেন। মাছটি ট্রলারে তোলার পর মাঝি বিষয়টি জানালে ট্রলারটি শাহপরীর দ্বীপে নিয়ে আসতে বলি।

তিনি আরো বলেন, স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি তিন লাখ টাকা দিয়ে কিনতে চেয়েছেন। ন্যায্যমূল্য না পাওয়ায় মাছটি কক্সবাজারে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সাধারণত এত বড় পোয়া মাছ ধরা পড়ে না। এ মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি। এ মাছের বায়ুথলি বেশ মূল্যবান। এ মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এ মাছের চাহিদা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!