ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেল থেকে ছিটকে পড়তেই পিষে দিল ট্রাক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২২
মোটরসাইকেল থেকে ছিটকে পড়তেই পিষে দিল ট্রাক
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের পাঠানপাড়া এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।

জানা গেছে, কক্সবাজার থেকে মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন সাইফুল। শান্তিরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!