[ দেশজুড়ে ]
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়তেই পিষে দিল কাভার্ডভ্যান
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় কাভার্ডভ্যান চাপায় ফাতেমা জাহান জেবা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় তার বাবা আহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেবার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বাবার সঙ্গে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন জেবা। ওই সময় পেছন থেকে আসা দুটি কাভার্ডভ্যানের প্রতিযোগিতায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় জেবার মৃত্যু হয়।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। কাভার্ডভ্যান চাপায় তার মৃত্যু হয় বলে জেনেছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!