ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গরু বাঁচাতে গেলেন স্বাস্থ্যের অফিস সহকারী, পিষে দিলো ট্রাক

সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৩ নভেম্বর ২০২১
গরু বাঁচাতে গেলেন স্বাস্থ্যের অফিস সহকারী, পিষে দিলো ট্রাক
হাটিকুমরুল হাইওয় থানা

সিরাজগঞ্জের তাড়াশে একটি গরুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন স্বাস্থ্য অধিদফতরের অফিস সহকারী মেহেদী হাসান। এরপর একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শনিবার সকাল ১০টার দিকে ঐ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কর মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদরের শহিদুল ইসলামর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মেহেদী হাসান কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রওনা হন। পথে হাটিকুমরুল বনপাড়া-মহাসড়কের মহিষলুটি এলাকায় একটি গরু রাস্তা পারাপার হচ্ছিল। গরুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। ঐ সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী  ট্রাক মেহেদী হাসানকে পিষে দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

হাটিকুমরুল হাইওয় থানার ওসি মা. লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!