[ দেশজুড়ে ]
পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা
পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার।
সহকারী কমিশনার ভূমি পান্না আক্তার জানান, পুলিশ ও আনসারের সহায়তায় দুপ্তারা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুপ্তারা বাজারে রশিদের চালের দোকানকে ৬ হাজার টাকা ও কবিরের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!