[ দেশজুড়ে ]
নেত্রকোণায় বেশি মূল্যে সার বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করায় নেত্রকোণার মদন উপজেলার এক বাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে নেত্রকোণা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এক অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
জরিমানা প্রদানকারী চারটি প্রতিষ্ঠান হলো- মের্সাস মাতৃ-পিতৃ ট্রেডার্স (২০ হাজার), মেসার্স স্বপন কুমার পাল (১০ হাজার), মেসার্স কাইয়ুম ট্রেডার্স (১৫ হাজার) ও মেসার্স বিপাশা ট্রেডার্স (১৫ হাজার)।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গণি। তিনি বলেন, অভিযানে সহযোগিতা করেন নেত্রকোণা জেলার কৃষি বিপণন কর্মকর্তা হাবিল উদ্দীন। এছাড়া অভিযানে সহায়তা করে জেলা পুলিশ লাইনসের একটি টিম।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!