[ দেশজুড়ে ]
গৌরীপুরে বেশি দামে সার বিক্রি, বিক্রেতাকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪ খুচরা সার বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
সোমবার উপজেলার পৌরসভা মাছ বাজার এলাকার মো. চান মিয়াকে চার হাজার ও শাহ্গঞ্জ এলাকার খুচরা ব্যবসায়ী আল-আমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা রামগোপালপুর ও কলতাপাড়া বাজারে পৃথক আরেকটি অভিযান চালান। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মুল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সংশ্লিষ্ট আইনে মো. জামাল ও ফিরোজ মিয়ার থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার, সংশ্লিষ্ট ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌরীপুর থানার পুলিশ সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!