[ দেশজুড়ে ]
সিংড়ায় সাপের কামড়ে নিথর হলেন গৃহবধূ
ফাইল ফটো
নাটোরের সিংড়া উপজেলায় সাপের কামড়ে অর্পণা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সিংড়া উপজেলার রামান্দখাজুরা ইউনিয়নের ভোগা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অর্পণা একই গ্রামের প্রদীপের স্ত্রী।
জানা যায়, সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন অর্পণা। এ সময় সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন বের হয়ে আসে। তাকে প্রথমে গ্রাম্য কবিরাজকে দেখানো হয়। পরে অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামান্দখাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!