ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ১৬ আগস্ট ২০২২
ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি

ঝিনাইদহ শহরের বিসিক এলাকায় সাপের কামড়ে সূর্য বিশ্বাস নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সে মারা যায়।

সূর্য সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে এবং স্থানীয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

সূর্যের সহপাঠী সোহান জানায়, রাতে শহরের বিসিক শিল্পনগরীর প্রবেশ পথে নিজেদের মুদি দোকানে ঘুমিয়ে ছিল সূর্য বিশ্বাস। ভোর ৪টার দিকে দোকানের ভেতর থেকে একটি সাপ বের হতে দেখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর সূর্য চিৎকার করলে স্থানীয়রা দোকানের শাটার খুলে ভেতর থেকে সূর্যকে বের করে আনে। এরপর সদর হাসপাতালের জরুরি বিভাগে ও পরে ওঝার কাছে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে ফের সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!