[ দেশজুড়ে ]
কালীগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জে গোখরা সাপের কামড়ে সেফালী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত সেফালী বেগমের স্বামী একই গ্রামের মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সেফালী সকাল ৬টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে গোখরা সাপ সেফালীকে কামড় দেয়।
তিনি আরো জানান, পরে সেফালীকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!