[ দেশজুড়ে ]
আপত্তিকর ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ায় ৭ বছরের কারাদণ্ড
ফাইল ফটো
নওগাঁয় এক তরুণীর আপত্তিকর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অপরাধে মোহন আলী নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল কারাদণ্ডের এ আদেশ দেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মোহন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ঈশরাত আরা।
জানা যায়, ২০১৭ সালের জুন মাসে বদলগাছী উপজেলায় এক তরুণীর আপত্তিকর ভিডিও তৈরি করেন মোহন ও তার সহযোগীরা। কম্পিউটারের সহায়তায় ভিডিও তৈরি করে বিভিন্ন লোকের মোবাইল ফোনে তা ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগী তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় ২০১৭ সালের ১৯ জুলাই ঐ তরুণীর বাবা বদলগাছী থানায় দুই জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে মোহন আলীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!