ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে নদী থেকে বালু উত্তোলন, ৯ জনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ১৮ আগস্ট ২০২২
মাদারীপুরে নদী থেকে বালু উত্তোলন, ৯ জনের কারাদণ্ড
ছবি : ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে আঁড়িয়াল খাঁ ও লোয়ার কুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইর চর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ও শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইর চর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ও শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের একটি দল। এ সময় ঘটনার সত্যতা পেলে কোর্ট পরিচালনা করে দুটি মামলায় জাকির হোসেন মাতবর (৫৫), সোহেল মৃধা (২০), মো. ইউনুস (২২), আলী হোসেন (৩২), মো. সুমন (২০), মো. ইয়াছিন (২০), সজিব (২৭), লোকমান হোসেন (২১), মো: সজিব (২১) নামের মোট ৯ জনকে ১ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন বলেন, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ  ও লোয়ার কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকায় ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, অন্যান্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা করা হয়।

তিনি বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!